1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

শরণখোলার সড়ক দুর্ঘটনায় আহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় উভয়কেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা এলাকার বাসিন্দা ট্রলির ড্রাইভার নিয়াজ হোসেন (৩৫)  ও  বাংলাবাজার এলাকার বাসিন্দা শামীম হোসেনকে নিয়ে ট্রলি ভর্তি লোহার রড নিয়ে রায়েন্দা বাজার বান্দাঘাটা থেকে শরণখোলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। শরণখোলা বাজারের কাছাকাছি পৌছা মাত্র ট্রলির একটি অংশ ভেঙ্গে যায়। এতে ট্রলির ড্রাইভার নিয়াজ ট্রলির নিচে পড়ে যায় এবং তার সংগীয় শামীমও গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এম্বুলেন্স যোগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, ড্রাইভার নিয়াজের মুখমন্ডলে আঘাতের পরিমান খুবই গুরুতর। তার মুখমন্ডলের ভিতরে জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে।

এছাড়া শামীমও নাকে গুরুতর আঘাত পাওয়ায় তারও রক্ত ক্ষরণ হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com