1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেনজামার জোড়া গোলে রিয়ালের হাসি

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করিম বেনজামার জোড়া গোলে জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে অপর গোলটি করেন টনি ক্রুস। এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করল জিনেদিন জিদানের শিষ্যরা। ২৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে রিয়াল সোসিয়াদ ও অ্যাথলেটিকও মাদ্রিদের সঙ্গে শীর্ষে রয়েছে রিয়াল।

আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুতে হোঁচট খায় অতিথিরা। ৯ মিনিটে অহেতুক ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন রাউল গার্সিয়া। ৫ মিনিটের ব্যবধানে টনি ক্রসকে পেছন থেকে বাজে ভাবে ট্যাকেল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গার্সিয়া। ফলাফল লাল কার্ড। ১৪ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় বিলবাও।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলেও ফিরে এসে গোল হজম করে রিয়াল। ৫২ মিনিটে আন্দ্রে কাপার শটে সমতায় ফেরে বিলবাও। ম্যাচের শুরু থেকে মাঠে নামলেও করিম বেনজামা প্রথম গোলের আগ পর্যন্ত নিজের উপস্থিতি জানান দিতে পারছিলেন না। ৭৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে আবার এগিয়ে নেন। দানি কারভাহালের ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান বেনজামা।

গোলের ক্ষুধায় মগ্ন বেনজামা ম্যাচের শেষ মুহূর্তে পেয়ে যান দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাকে ফাঁকায় বল পেয়ে বেনজামার নিখুঁত ফিনিশে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বেনজামার মৌসুমের দশম গোল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com