1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

করোনা পজেটিভ যাত্রী বহনের দায়ে ইতিহাদ এয়ারওয়েজকে জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: করোনা পজেটিভ যাত্রী পরিবহনের দায়ে ইতিহাদ এয়ারওয়েজকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে করোনা সংক্রমিত ওই যাত্রীকেও তিন হাজার টাকা জরিমানা করে হাসপাতালে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ আদেশ দেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আবুধাবি থেকে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৪০ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে অবতরণ করে। যাচাই-বাছাইয়ের সময় একজন করোনা পজেটিভ যাত্রী পাওয়া যায়। তার সাথে আনা আরটি-পিসিআর পরীক্ষার সনদে স্পষ্টভাবে তাকে কোভিড পজেটিভ হিসেবে চিহ্নিত করা ছিল। কিন্তু আবুধাবি এয়ারপোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার সুযোগে ওই যাত্রী ফ্লাইটে উঠে পড়েন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। তবে আইন অনুযায়ী তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com