1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টি-১০ লিগে দল পেলেন আমির

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ‘মানসিক নির্যাতনের’ শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মোহাম্মদ আমির খেলবেন আসন্ন টি-১০ লিগে। আইসিসি অনুমোদিত একমাত্র ১০ ওভারের ম্যাচে দল পেয়েছেন পাকিস্তানি পেসার। নবাগত দল পুনে ডেভিলসের হয়ে খেলবেন তিনি।

টি-১০ লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আমিরের দল পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, ‘পুনে ডেভিলস চুক্তি করেছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তার খেলা দেখার জন্য রোমাঞ্চিত কারা, তারা সাড়া দিন।’

টি-১০ লিগে আমিরের খেলার অভিজ্ঞতা নতুন নয়। ২০১৭ সালে মারাঠা অ্যারাবিয়ান্সের প্রতিনিধিত্ব করেছিলেন বাঁহাতি পেসার।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। পুনে আমির ছাড়াও আইকন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে নিয়েছে। কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডসকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com