1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে শনিবার রাতে বড় জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৪-০ গোলে হারিয়েছে পার্মাকে। এমন জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটা ছিল সিরি’আ লিগের চলতি মৌসুমে তার ১২তম গোল। যা তিনি করেছেন মাত্র ৯ ম্যাচে। পাশাপাশি ৩৫ বছর বয়সী এই পর্তুগীজ তারকা দারুণ ফর্মে থাকা ইন্টার মিলানের রোমেলু লুকাকু ও এসি মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচকেও পেছনে ফেলেছেন। ইব্রা ও লুকাকু করেছেন ১০ গোল।

পার্মার বিপক্ষে রোনালদো (২৬ ও ৪৮ মি.) ছাড়া গোলের দেখা পেয়েছেন আলভারো মোরাতা (৮৫ মি.) ও দিজান ক্লুসেভেস্কি (২৩ মি.)। অবশ্য তাদের পাশাপাশি দারুণ খেলেছেন জুভেন্টাসের ৪৫ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তিনি দারুণ দক্ষতায় পার্মার বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দিয়েছেন। তাতে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ওল্ড লেডিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com