1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মেসির পেলেকে ছোঁয়ার রাতে জয় পায়নি বার্সা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে একটি গোল করেছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে একটি ক্লাবের হয়ে সর্বকালের সর্বোচ্চ ৬৪৩ গোল করা পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। কিন্তু তার রেকর্ড ছোঁয়ার রাতে জয় পায়নি বার্সা। তারা ২-২ গোলে ড্র করেছে।

কাতালানদের মাঠে ম্যাচের ২৯ মিনিটেই লিড নেয় ভ্যালেন্সিয়া। এ সময় দলটির মৌকতার দিয়াখাবি হেডে গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৪) সমতা ফেরায় বার্সা। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি নেন মেসি। তার নেওয়া শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমি ডমেনেচ। কিন্তু গোল হওয়া থেকে দলকে রক্ষা করতে পারেননি। বাম দিক থেকে উড়ে আসা বলে হেড নিয়ে মেসি জালে জড়ান।

এই ড্রয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে গেল বার্সা। যদিও অ্যাটলেটিকো একটি ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ২১ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৯ পয়েন্ট। ১৪ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ রয়েছে দ্বিতীয় স্থানে। আর ১৩ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে তৃতীয় স্থানে।

উল্লেখ্য— ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন। যা এখন পর্যন্ত একক কোনো ক্লাবের হয়ে কোনো খেলোয়াড়ের করা সর্বকালের সর্বোচ্চ গোল। আর মেসি বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন। পেলের রেকর্ড ভেঙে দিতে আর্জেন্টাইন তারকা যে খুব বেশি সময় নিবেন না সেটা অনুমেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com