1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেনজেমা-মদ্রিচ-ভাসকেজে রিয়ালের জয়

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ৩-১ গোলে হারিয়েছে এইবারকে। এমন জয়ে গোল করেছেন করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেজ।

এটা ছিল সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের টানা পঞ্চম জয়। এই জয়ে পয়েন্টের দিক দিয়ে লা লিগায় শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। ১৪ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে বেনজেমা-মদ্রিচরা। আর ১২ ম্যাচ থেকে সমান ২৯ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

৩০ মিনিটে একটি গোল শোধ দেন এইবারের কিকে। বাঁকানো শটে তার করা গোলটি ছিল দেখার মতো। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) রিয়ালের তৃতীয় গোলটি করেন ভাসকেজ। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com