1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভিন্ন উচ্চতায় বেনজেমা: জিদান

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : গোল করে শুরু। বাকি দুই গোলেও রাখলেন অবদান। কোচ জিনেদিন জিদানের মতে, করিম বেনজেমা খেলছেন ভিন্ন উচ্চতায়। রোববার এইবারের বিপক্ষে লা লিগায় ৩-১ গোলের জিতেছে রিয়াল মাদ্রিদ, সব প্রতিযোগিতায় যা তাদের ছিল টানা পঞ্চম জয়।

এ নিয়ে ফরাসি ফরোয়ার্ড ৩০তম বার একই লা লিগা ম্যাচে গোল করলেন এবং করালেন। একবিংশ শতাব্দীতে রিয়ালের হয়ে কেবল তার চেয়ে বেশি এই কীর্তি সাবেক ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর (৪৪)।

সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘বেনজেমা একজন ম্যাচ বিজয়ী কারণ সে যা করছে তা ভিন্ন উচ্চতার, শুধু তার গোলগুলোর জন্য বলছি তা নয়। করিমের সম্পর্কে আমি বারবার একই কথা বলবো। শুধু তার গোল নয়, আমাদের ম্যাচের কেন্দ্রবিন্দু ছিল সে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সে এবং যখন সে গোল করে, তখন দারুণ কিছু হয়।’

পুরো দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান, ‘প্রত্যেকের পারফরম্যান্স নিয়ে আলোকপাত করতে হবে আমাদের। আজ (রোববার) দারুণ খেলা ছিল এবং দুই দলের জন্য এটা সেরা পারফরম্যান্স। এই জয়ের উপযুক্ত দাবিদার আমরা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com