1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দুই ম্যাচ পর জিতলো চেলসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে হেরেছিল চেলসি। কিন্তু ঘরের মাঠে সোমবার রাতে তারা জয় পেয়েছে। ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।

এমন জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ব্লুজদের। তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে পয়েন্ট টেবিলের দশম স্থানে।

বিরতির পর মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে চেলসিকে ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যান ট্যামি আব্রাহাম। ৭৮ মিনিটে প্রথম গোলটি করেন ইংলিশ এই ফরোয়ার্ড। ৮০ মিনিটে দ্বিতীয়টি।

অবশ্য ওয়েস্টহ্যামের ডেকলান রিচে একবার চেলসির জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। অন্যদিকে চেলসিও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com