1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : সপ্তাহের প্রথম দিন জীবন্ত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্পর্শ করেছিলেন। সপ্তাহ পেরোতে এখনো বাকি তিন দিন; এর মধ্যেই তিন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেলের রেকর্ডের সঙ্গে সমতা আনার পর মঙ্গলবার রাতে রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে ছাড়িয়ে যান পেলেকে। এতদিন পর্যন্ত ৬৪৩ গোল নিয়ে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ব্রাজিলের কালো মানিক। ৬৪৪ গোল করে নতুন ইতিহাস লিখলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি।

পেলে গোলগুলো করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সান্টোসের হয়ে। মেসি করেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। লা লিগায় রিয়াল ভ্যালাডোলিডেকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। তিনটি গোল আসে ভিন্ন তিনজনের পা থেকে। ২১ মিনিটে ক্লেমেন্ট ল্যাংলেট, ৩৫ মিনিটে মার্টিন  ব্র্যাথওয়েট ও সর্বশেষ ৬৫ মিনিটে গোল করেন ইতিহাস সৃষ্টি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির গোলেও অনেকে দেখেছেন বার্সার উজ্জ্বল ভবিষ্যৎ। ১৮ বছরের স্প্যানিশ ফুটবলার পেদ্রির দারুণ পাস থেকে মেসি দুর্দান্ত গোলটি করেন । মেসির রেকর্ডের সঙ্গে পেদ্রির ঝলক; সবকিছু মিলিয়ে দারুণ একটি রাত কেটেছে বার্সার।

১৭ মৌসুম আর ৭৪৯টি ম্যাচে ৬৪৪ গোল করেন মেসি। অন্যদিকে পেলের ১৯টি মৌসুম লাগলেও মেসি থেকে প্রায় ৯৩ ম্যাচ কম খেলে ৬৪৩ গোল করেন।

লা লিগায় ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আচে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। লিগ জয়ের রেসে থাকতে হলে জয় ছাড়া নেই কোনো বিকল্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com