1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

লিগ কাপের সেমিতে ম্যানচেস্টার ডার্বি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হয়ে গেছে ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল লাইন আপ। ২৫ এপ্রিলের ফাইনালে ওঠার লড়াইয়ে জানুয়ারির শুরুতে মুখোমুখি হবে দুই ম্যানচেস্টার ক্লাব- ইউনাইটেড ও সিটি। দ্বিতীয় সেমিফাইনাল হবে লন্ডন ডার্বি, টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ ক্লাব ব্রেন্টফোর্ডের।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানসিটিকে স্বাগত জানাবে ইউনাইটেড। আর টটেনহ্যামের মাঠে খেলবে এই প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগের বাইরে টিকে থাকা একমাত্র ক্লাব ব্রেন্টফোর্ড।

বুধবার স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টটেনহ্যাম। এদিনসন কাভানি ও অ্যান্থনি মার্শালের গোলে ২-০ তে এভারটনকে হারিয়ে শেষ চারে ম্যানইউ।

তাদের আগে নিউক্যাসেলকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে ব্রেন্টফোর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানসিটি ৪-১ গোলে জেতে আর্সেনালের বিপক্ষে। গানারদের হারানোর পর টানা চতুর্থ ফাইনাল খেলার লক্ষ্য জানান সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

ওয়েম্বলি ফাইনাল হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু স্টেডিয়ামে দর্শক উপস্থিতির প্রত্যাশা নিয়ে তা পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com