1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বার্সার ৭২ বছরের পুরোনো রেকর্ড ছুঁলো মিলান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : সিরি আ’য় দুর্দান্ত ফর্মে থেকে ইতিহাসের পাতায় নাম লিখলো এসি মিলান। বুধবার ৩-২ গোলে লাৎসিওকে হারিয়ে স্তেফানো পিওলির দল, এক দশক পর স্কুদেত্তো পুনরুদ্ধারের শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। একই দিন বার্সার ৭০ বছরেরও বেশি পুরোনো গোলের রেকর্ডে ভাগ বসালো ইতালিয়ান জায়ান্টরা।

নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের (৩৩) চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলে শীর্ষে মিলান (৩৪)। ৩-০ গোলে ফিওরেন্তিনার কাছে হেরে বছর শেষ করায় গত আসরের চ্যাম্পিয়ন জুভেন্টাস (২৪) নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাতে করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র দল হিসেবে অজেয় থেকে বছর শেষ করলো মিলান।

সান সিরোতে দারুণ জয়ে ৭২ বছরে এক বর্ষপঞ্জিকায় প্রথম দল হিসেবে একই প্রতিযোগিতায় অন্তত ১৫ ম্যাচ টানা দুটি বা তার বেশি গোলের কীর্তি গড়েছে মিলান। আন্তে রেবিচ, হাকান কালহানোগলু ও থিও হার্নান্দেজের গোলে কেবল দ্বিতীয় দল হিসেবে তারা এই রেকর্ড গড়লো। এর আগে ১৯৪৮ সালে টানা ১৮ ম্যাচ অন্তত দুটি গোল করেছিল বার্সেলোনা।

লিঁলের কাছে নভেম্বরে ইউরোপা লিগের গ্রুপ পর্বে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজেয় মিলান। ক্রিসমাস ও নতুন বছরের উদযাপন করে আগামী ৩ জানুয়ারি বেনেভেন্তোর বিপক্ষে মাঠে ফিরবে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com