1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বড় জয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টারে জুভেন্টাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার রাউন্ড অফ ১৬ এর ম্যাচে বড় জয়ে পেলো জুভেন্টাস। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে উদিনেসকে ৪-০ গোলে পরাজিত করে রোনালদো বিহীন জুভেন্টাস।

ইনজুরির জন্য এ ম্যাচে মাঠে নামেননি পর্তুগিজ তারকা ক্রিাস্টয়ানো রোনালদো। তবে মাঠে এ স্ট্রাইকারের অভাব অনুভূত হয়নি। পুরো ম্যাচে উদিনেসের রক্ষনকে ব্যতিব্যস্ত করে রাখে পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েন ও ডগলাস কস্তা। উদিনেসের গোলমুখে মোট ২০টি শট নেয় জুভেন্টাস স্ট্রাইকাররা।

ম্যাচের প্রথম গোল আসে হিগুয়েনের পা থেকে। খেলার ১৬তম মিনিটে উদিনেসের জালে বল জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দশ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আরেক আর্জেন্টাইন দিবালা।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা জুভেন্টাস তৃতীয় গোলের দেখা পায় ৫৭তম মিনিটের সময়। দিবালা করেন নিজের দ্বিতীয় গোল। চলতি মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে দিবালা ২৫ ম্যাচে করেন ১১ গোল। চার মিনিট পরে স্পট কিক থেকে গোল করে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা।

কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হথে পারে পার্মা অথবা রোমা।

কোপা ইতালিয়ার আরেক ম্যাচে এসি মিলান ৩-০ গোলে হারায় এসপালকে। এ ম্যাচে সুইডিশ তারকা ইব্রাহিমোভিচকে বিশ্রাম দেন কোচ স্টেপানো পিওলি। দলের পক্ষে একটি করে গোল করেন পিয়াতেক, ক্যাসিয়েজো এবং থিও হার্নান্দেজ। কোয়ার্টারে তুরিনোর মুখোমুখি হবে এল রোজ্জোনেরিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com