1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চার বছর পর স্মিথের শূন্য

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটসম্যান স্টিভেন স্মিথের। দুই টেস্টের তিন ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান! শনিবার বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে খুলতে পারেননি রানের খাতা।

যা স্মিথের নামের সঙ্গে সম্পূর্ণ বেমানান, বোঝা যায় ছোট একটি পরিসংখ্যানেই। টেস্ট ক্রিকেটে প্রায় চার বছর ও ৫২ ইনিংস পর এই ডানহাতি ব্যাটসম্যান আউট হলেন কোনো রান না করেই! সর্বশেষ তিনি শূন্য রানে আউট হয়েছিলেনে নভেম্বর ২০১৬তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

গোলাপি টেস্টে পরাস্ত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে। বক্সিং ডে টেস্টেও তাই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজের অষ্টম বলে অশ্বিনের মুখোমুখি হয়ে লেগ গালিতে ক্যাচ তুলে দেন স্মিথ। দারুণ দক্ষতায় তালুবন্দি করতে ভুল করেননি চেতশ্বর পূজারা। এর আগে প্রথম টেস্টে আউট হয়েছেন স্লিপে রাহানেকে ক্যাচ দিয়ে।

বক্সিং ডে টেস্টে সফরকারী ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নেয় ভারত। ইনিংসের ৫ম ওভারেই ওপেনার জো বার্নসকে শূন্য রানে ফিরিয়েছেন যশপ্রীত বুমরাহ।  বার্নসের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট রক্ষক ঋষভ পন্থের গ্লাভসে।

অন্য ওপেনার ম্যাথু ওয়েডকে ফেরান অশ্বিন। উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন রবীন্দ্র জাদেজার হাতে। তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩০ রান। এরপরেই স্মিথকে ফেরান অশ্বিন। ৩৮ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে মার্নাস লাবুশানে ও ট্র্যাভিস হেডে আবার ঘুরে দাঁড়িয়েছে দ্রুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com