1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঘরের মাঠে বার্সার হোঁচট

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কদিন আগেই একটি পুরষ্কার নিতে গিয়ে লিওনেল মেসি জানিয়েছিলেন তাদের নজর এখন লা লিগায়। স্পেনের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া ভাবছেন না কিছুই। এই লিগ জয়ের পথে আবারও হোঁচট খেয়েছে বার্সেলোনা। এবার ঘরের মাঠেই। তবে বড় দিনের ছুটিতে থাকায় মেসি খেলতে নামেননি।

মঙ্গলবার রাতে নিজেদের ১৫তম ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয় বার্সেলোনা-এইবার। চেনা পরিবেশ চেনা প্রতিপক্ষ তবুও ফল নিজেদের দিকে যায়নি কাতালানদের। ১-১ ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ।

এই ড্রয়ে লা লিগার পয়েন্ট টেবিলে অবমনন ঘটেছে রোনাল্ড কোম্যানের দলের। ১৫ ম্যাচে সাত জয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে বার্সেলোনা। এই ম্যাচের আগে ছিল পাঁচে। এইবারের বিপক্ষে জয় পেলে সুযোগ ছিলে সেরা তিনে আসার।

তবে ভাগ্য ভালো পিছিয়ে পড়েও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পেরেছেন স্বাগতিকরা। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডান দিক থেকে গার্সিয়ার কোনাকুনি শট খুঁজে নেয় কাতালানদের জাল। তার ১০ মিনিট পরেই স্বস্তিতে ফেরান ওসমান ডেম্বেলে। তিনিও ডি-বক্সে ডান দিকে কোনাকুনি শটে গোল দিয়ে সমতা আনেন।

মেসি খেলতে নামবেন না এটা আগে থেকেই জানা ছিল। বড়দিনের ছুটি কাটাচ্ছেন তিনি। বার্সা কোচও সায় দিয়েছেন মেসির চাওয়ায়। প্রতিপক্ষ ছিল এইবার; তাই হয়তো দলের সেরা অস্ত্রকে মাঠে নামানোর কথা মনে করেননি। লা লিগায় একমাত্র দল এইবার যাদের বিপক্ষে বার্সার জয়ের হার সবচেয়ে বেশি ছিল (৯১.৭%)।

ক্যাম্প ন্যুতে আগের ছয় দেখায় ছয়বারই জিতেছিল বার্সেলোনা। প্রত্যেক ম্যাচেই এইবারের জালে গোল দিয়েছে নিম্নে তিনটি গোল। এবার তা আর হয়ে ওঠেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com