1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সুয়ারেজের রেকর্ড ছোঁয়া গোলে আতলেতিকোর জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : এলচের সঙ্গে রিয়াল মাদ্রিদের ১-১ গোলের ড্রয়ের পর লা লিগার টেবিলে এককভাবে শীর্ষে থাকার সুযোগ হাতছাড়া করেনি আতলেতিকো মাদ্রিদ। গেতাফের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে তারা। একমাত্র গোলটি করেছেন লুইস সুয়ারেজ, ছুঁয়েছেন গোলের রেকর্ড।

বার্সেলোনা থেকে এই মৌসুমে যোগ দিয়ে ১১ ম্যাচ খেলে অষ্টম গোল করলেন সুয়ারেজ। এই শতাব্দীতে আতলেতিকোর জার্সিতে লিগ গোলের হিসাবে দারুণ শুরুর রেকর্ডে রাদামেল ফালকাওর পাশে বসলেন তিনি। কলম্বিয়ান স্ট্রাইকার ২০১১ সালে পোর্তো থেকে মাদ্রিদ ক্লাবে যোগ দিয়ে এই কীর্তি গড়েছিলেন।

২০ মিনিটে ইয়ানিক কারাসকোর অ্যাসিস্টে একমাত্র লক্ষ্যভেদী শটে ম্যাচের ব্যবধান গড়ে দেন সুয়ারেজ। তাতে ডিয়েগো সিমিওনের ৫০০তম ম্যাচে জয় পায় মাদ্রিদ ক্লাব। আর নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান সুসংহত করে আতলেতিকো। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

নবম গোলের দেখা পেতে পারতেন সুয়ারেজ। প্রথম গোলের পর ১৫ গজ দূর থেকে নেওয়া তার শট গোলবারের উপর দিয়ে গেলে ব্যর্থ হয় ওই প্রচেষ্টা। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার এই মৌসুমে ন্যু ক্যাম্প ছেড়ে মাদ্রিদ ক্লাবে পাড়ি দেন। করোনাভাইরাসে আক্রান্তের কারণে নভেম্বরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকেন। ডিসেম্বরের শুরুতে আবার মাঠে ফেরেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com