1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে ৩টি ব্লকেজ

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে। শনিবার (২ জানুয়ারি) বুকে ব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ।

সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ গাাঙ্গুলি। এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার।

সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, ‘ওর হৃদযন্ত্রে সমস্যা আছে। তবে সৌরভ স্থিতিশীল।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, তা দেখছেন চিকিৎসকরা। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘জেনে খারাপ লাগছে, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com