1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনার ধাক্কায় বন্ধ বার্সেলোনার অনুশীলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের ধাক্কা বার্সেলোনা শিবিরে। দলের দুই স্টাফ করোনা পজিটিভ হওয়ায় মঙ্গলবারের অনুশীলন বন্ধ করতে বাধ্য হয় কাতালান ক্লাবটি। এক বিবৃতিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করে। কাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিদের জন্য এটি বড় ধাক্কা।

গতকাল সোমবার পিসিআর টেস্টে দলের দুজন স্টাফের করোনা শনাক্ত হয়। এরপরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ক্লাব। আজ পুরো দল ও সংশ্লিষ্ট সকলের পুনরায় টেস্ট হওয়ার কথা রয়েছে।

‘মঙ্গলবার অনুশীলনের জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তা বন্ধ করা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের বিষয়টি পুনরায় জানিয়ে দেওয়া হবে’-বিবৃতিতে এভাবেই বলা হয়।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে কাতালানদের। তবে আজকের করোনা টেস্টের ওপর নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ।
এর আগের ম্যাচে হুয়েস্কাকে হারিয়ে নতুন বছর শুরু করে বার্সেলোনা। সর্বশেষ ছয় ম্যাচের একটিতেও হারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। তবে এইবার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র-তে সন্তুষ্ট থেকে ছাড়তে হয়েছে মাঠ।

১৬ ম্যাচে ৮ জয়ে বার্সার অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। অ্যাথলেটিকের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত থাকলে লিগ শিরোপা জয়ের লড়াইয়ে ফিরবেন মেসিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com