1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানকে উড়িয়ে ধবলধোলাই করলো নিউ জিল্যান্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : দুই ইনিংস মিলিয়েও নিউ জিল্যান্ডের এক ইনিংসের রান করতে পারেনি পাকিস্তান। বুধবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বড় বব্যধানে হারিয়ে ধবলধোলাই করলো নিউ জিল্যান্ড। এর আগে মাঙ্গানুইতে প্রথম টেস্টে সফরকারীরা হারে ১০১ রানে।

এ জয়ের মধ্য দিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠে এলো কেন উইলিয়ামসনের দল।

৩৬২ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে পাকিস্তান দিন শেষ করে । শুরুতেই সাজঘরে ফেরেন শান মাসুদ। ৭ রানে আবিদ আলী ও ১ রানে মোহাম্মদ আব্বাস অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিনেও একই ধারা বজায় ছিল। কাইল জেমিসনের অগ্নিঝরা বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মিসবাউল হকের শিষ্যরা।

৩৫৪ রান পিছিয়ে থেকে সিন শুরু করা পাকিস্তানের ইনিংস থামে ১৮৬ রানে। হার মানতে হয়ে ১৭৬ রানে। কোনো ব্যাটসম্যানই ৪০ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করে আসে আজহার আলী ও জাফর গওহারের ব্যাট থেকে।  এ ছাড়া আবিদ আলী ২৬ ও ফাহিম আশরাফ করেন ২৮ রান। আর কোনো ব্যাটসম্যান বিশের ঘর পেরোতে পারেননি। কোনো উইকেটের জুটি থেকে ৩৩ রানের বেশি আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com