1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

টেস্টে আফগানিস্তানের নিচে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে অবনমন ঘটেছে বাংলাদেশের। টাইগাররা এখন অবস্থান করছে মাত্র চার টেস্ট খেলা আফগানিস্তানের নিচে।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসির) হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে ৯ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের আগমন ঘটে বাংলাদেশের প্রায় প্রায় ১৭ বছর পরে। ভারতের বিপক্ষে ২০১৮ সালের জুনে অভিষেক টেস্ট খেলা দলটি এখন পর্যন্ত খেলে মাত্র চারটি ম্যাচ। তার মধ্যে দুটিতে জয় দুটিতে হার। টাইগারদের বিপক্ষে একমাত্র ম্যাচেও দলটি জেতে ২২৪ রানে।

অন্যদিকে ২০০১ সালে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলে ১১৯টি। তার মধ্যে হার ৮৯টি। ড্র ১৬টি আর জয় মাত্র ১৪টিতে। হার-জিতের ছোট এই পরিসংখ্যানে বোঝা যায় সাদাপোশাকে কতটা অসহায় মুমিনুল-মুশফিকরা।

তবে টাইগারদের সামনে আফগানিস্তানকে আবার পেছনে ফেলার সুযোগ আছে। ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেলে আবারো এগিয়ে যাবে বাংলাদেশ। তখন রেটিং পয়েন্ট দাঁড়াবে ৬৬। সময় বলে দেবে মুমিনুলরা আবার পেছনে ফেলতে পারবেন কী না আফগানদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com