1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ম্যানইউকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ফাইনালে সিটি মুখোমুখি হবে টটেনহাম হটস্পারের বিপক্ষে।

বুধাবার রাতে ওল ট্রাফোর্ডে ইউনাইটেডকে ২-০ গোলে হারায় সিটি। দ্য সিটিজেনসদের হয়ে গোল দুটি করেন জন স্টোনস ও ফার্নান্দিনহো।

প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এসে অবশেষে প্রথম গোলের দেখা পায় সিটি। ফিল ফোডেনের ফ্রি কিক থেকে পাওয়া বল ডি বক্সে পেয়ে গোলের সূচনা করেন স্টোনস।

ম্যাচের শেষ দিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফার্নান্দিহোর গোলে ব্যবধান দিগুণ করে সিটি। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে ম্যাচের ৮৩ মিনিটের সময় ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফার্নান্দিহো।

ম্যানসিটি চতুর্থবারের মতো ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করে। এর আগে তিনবার উঠে তিনবারই ট্রফি জয় করে মাঠ ছাড়ে দ্যা সিটিজেনসরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com