1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিচারের মুখোমুখি হতেই হচ্ছে বেনজেমাকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে ‘সেক্স টেপ’ বিতর্কে জড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে গেলে শেষ হয়ে গেছে করিম বেনজেমার। ফরাসি ফরোয়ার্ডের বিরুদ্ধে ফ্রান্সের জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি সেক্স টেপ ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ তোলা হয়। ওই ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও বৃহস্পতিবার ফরাসি প্রসিকিউটররা জানালেন, বিচারের মুখোমুখি হতেই হবে বেনজেমাকে।

ভালবুয়েনার একটি সেক্স টেপ কোনোভাবে পেয়ে যান অজ্ঞাত দুই ব্যক্তি এবং তারা তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। শেষ পর্যন্ত বেনজেমার সঙ্গে তারা যোগাযোগ করেন এবং ভালবুয়েনার কাছ থেকে অর্থ আদায়ে তাকে প্ররোচিত করেছিলেন বলে অভিযোগ। ফ্রান্সের জাতীয় দলের ক্যাম্পে এ নিয়ে বর্তমান অলিম্পিয়াকোস উইঙ্গারের সঙ্গে কথা বলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাতেই ফেঁসে যান বেনজেমা।

এই খবরে বেনজেমার আইনজীবী তীব্র নিন্দা জানিয়েছেন। সিলভাইন কর্মিয়ের ইএফই’কে বলেছেন, ‘এই ঘটনাকে বিচারের কাঠগড়া পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক এবং অন্যায়। বেনজেমাকে দোষারোপ করার কিছুই নেই এই ব্যাপারে।’

সেক্স টেপ বিতর্কে জড়িয়ে ২০১৫ সালের নভেম্বরে ভার্সেইয়ে এক রাত পুলিশি হেফাজতেও থাকতে হয়েছিল বেনজেমাকে। ওই সময় তিনি ভালবুয়েনাকে সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি করেন, ‘আমি মনে করি এটা একটা বড় ভুল বোঝাবুঝি।’ ওই ঘটনার পর থেকে আর কোনোদিন ফ্রান্সের জাতীয় দলে ডাক পাননি বেনজেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com