1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মেসি-২, গ্রিজমান-২, বার্সা-৪

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্রানাডাকে। এমন জয়ে দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও আতোঁয়ান গ্রিজমান।

গ্রানাডার মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বার্সা। এ সময় কর্নার পায় বার্সা। কর্নার থেকে বল পেয়ে গোল করেন গ্রিজমান। ৩৫ মিনিটে লিওনেল মেসি ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়ালে ব্যবধান হয় ২-০। এই গোলে তাকে সহায়তা করেন গ্রিজমান।

প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪২ মিনিটে) ফ্রি কিক থেকে গোল আদায় করে নেন মেসি। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এটা ছিল চারদিনে মেসির পঞ্চম গোল ও লা লিগায় চলতি মৌসুমে নিজের ১১তম গোল।

বিরতির পর ফিরে ৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন গ্রিজমান। এই গোলে তাকে সহায়তা করেন ওসমানে দেম্বেলে। ৬৫ মিনিটে মেসিকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। ৭৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে গ্রানাডার জেসাস ভালেজো মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয়।

যদিও বাকি সময়ে দশজনের গ্রানাডার বিপক্ষে আর কোনো গোলের দেখা পায়নি কোম্যানের শিষ্যরা।

এই জয়ে ১৮ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা। ১৭ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে গ্রানাডা রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com