1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

‘এক রাতের জন্য’ চুক্তিবদ্ধ হয়ে নায়িকা লাপাত্তা!

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে প্রতি বছর অসংখ্য সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। যদিও এর সিংহভাগ আলোর মুখ দেখে না। মহরতে ঘটা করে নতুন শিল্পীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে অনেক শিল্পী রুপালি পর্দায় জ্বলে ওঠার আগেই হারিয়ে যান।

সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেও শিল্পীর হঠাৎ এভাবে হারিয়ে যাওয়া বিস্ময়কর! এমনও শোনা যায়, অনেকে বিয়ে করে দেশান্তরী হয়েছেন। তখন মনে প্রশ্ন জাগে- কেনইবা এলেন? আবার কেনইবা এভাবে চলে গেলেন?

এই তালিকায় রয়েছেন আলভিরা ইমু। চলচ্চিত্র ঘিরেই  ছিল তার ভাবনা। এজন্য নিজেকে তৈরি করছিলেন। অভিনয় ও নাচ শেখায় মনোযোগও দিয়েছিলেন। এরপরই তিনি ২০১৭ সালে ‘এক রাতের জন্য’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। যুগল নির্মাতা অপূর্ব-রানার এই সিনেমায় ইমুর বিপরীতে কে অভিনয় করবেন সেসময় পরিচালক জানাননি।

এরপর ইমু ‘জেনারেশন গ্যাপ’ শিরোনামে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। জি এম সরওয়ার পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন উত্তম আকাশ। এ ছাড়া তাজুল ইসলামের ‘গোপন সংকেত’ সিনেমাতেও তার অভিনয়ের কথা শোনা যায়। যদিও উল্লেখিত সিনেমার একটিও আলোর মুখ দেখেনি। এমনকি শুটিং হবে কিনা সংশ্লিষ্ট নির্মাতারা জানেন না!

এদিকে ইমুকেও দীর্ঘদিন দেখা যাচ্ছে না। তাকে নিয়ে আলোচনাও নেই। যেন হঠাৎ ভোজবাজির মতো মিলিয়ে গেছেন তিনি! তবে সম্প্রতি জানা গেছে- বিয়ে করে সংসারী হয়েছেন। চলচ্চিত্র নিয়ে এখন আর ভাবেন না। কেন এভাবে দূরে সরে গেলেন জানার জন্য একাধিকবার ফোন করেও আলভিরা ইমুকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com