1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

রোনালদো-রামসি-দানিলোতে জুভেন্টাসের জয়

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৩-১ গোলে হারিয়েছে সস্যুলোকে। এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যারন রামসি ও দানিলো। এই জয়ে এসি মিলানের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমেছে সাদা-কালো শিবিরের।

১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ১৭ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে এসি মিলান আছে শীর্ষে।

দ্বিতীয়ার্ধে এই দশজনের দলের বিপক্ষে তিনটি গোল করে জুভেন্টাস। ৫০ মিনিটে প্রথম গোলটি করেন দানিলো। অবশ্য এর ৮ মিনিটের মাথায় সস্যুলোর গ্রেগরি দেফরেল গোল করে সমতা ফেরান।

৮২ মিনিটে রামসি গোল করে এগিয়ে নেন জুভেন্টাসকে। এটা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল। আর ম্যাচের যোগ করা সময়ে পর্তুগীজ সুপারস্টার রোনালদো গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com