1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

যেসব অভ্যাসে মেরুদণ্ডের ক্ষতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : আপনি কিভাবে দাঁড়ান, কীভাবে বসেন ও কীভাবে শুয়ে থাকেন তা আপনার মেরুদণ্ডকে প্রভাবিত করতে পারে। শারীরিক ভঙ্গি ভালো হলে সমস্যা নেই, বরং উপকারই হয়। কিন্তু শারীরিক ভঙ্গিতে ত্রুটি থাকলে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। শরীরে জয়েন্টের সবচেয়ে জটিল সেট হলো মেরুদণ্ড। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশিরভাগ মানুষই পিঠে ব্যথা অনুভব না করা পর্যন্ত মেরুদণ্ডের প্রতি যত্নশীল হন না।

স্নায়ুর ক্ষতি, জয়েন্টের ক্ষয় ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষতি এড়াতে মেরুদণ্ডের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজরদারি প্রয়োজন। চিকিৎসকেরা জানিয়েছেন, আমাদের প্রতিদিনকার কিছু অভ্যাস মেরুদণ্ডকে আঘাত করে ও পিঠ ব্যথায় ভুগিয়ে থাকে। মেরুদণ্ডের ক্ষতি করতে পারে এমন কিছু অভ্যাস নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব।

এখন খারাপ খবর- কিছু জনপ্রিয় ব্যায়াম (যেমন- সাইক্লিং ও স্পিন ক্লাস) পিঠ ও ঘাড়ে সমস্যা সৃষ্টি করতে পারে অথবা বিদ্যমান মৃদু সমস্যাকে তীব্র করতে পারে। এর কারণ হলো, রাইডাররা বাইকে দীর্ঘসময় শরীর বাঁকিয়ে বসে থাকে। পিঠ বা মেরুদণ্ডের স্বাস্থ্য ভেঙে পড়ার আরেকটি কারণ হলো, মোটেই ব্যায়াম না করা। ব্যায়াম না করলে হাড়ের ঘনত্ব কমে যায়।

ধূমপান: আপনি এটা ভেবে অবাক হতে পারেন যে ধূমপানে মেরুদণ্ডের ক্ষতি হবে কিভাবে? কিন্তু সত্য এটাই যে ধূমপানের অভ্যাসও মেরুদণ্ডকে ড্যামেজ করতে পারে, বলেন লিনক্স হিল হসপিটালের অর্থোপেডিক স্পাইন সার্জন নাথানিয়েল টিন্ডেল। তিনি আরো বলেন, ‘অধিকাংশ মানুষই এটা অনুধাবন করেন না যে ধূমপান হাড়কে প্রভাবিত করে ও অকালে স্পাইনাল ডিস্কের ক্ষয় ঘটাতে পারে।’ ধূমপানে স্পাইনাল ডিস্কে সার্কুলেশন বাধাগ্রস্ত হয়, যার ফলে এটি পানিশূন্য হয়ে পড়ে ও প্রয়োজনীয় পুষ্টি শোষণে ব্যর্থ হয়। এই ডিস্কের সুস্থতা গুরুত্বপূর্ণ, কারণ এটি চলাফেরার সময় চাপ ও আঘাত শুষে নেয়। ধূমপানে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের পাশাপাশি অস্টিওপোরোসিসেরও ঝুঁকি বাড়ে।

ত্রুটিপূর্ণ শারীরিক ভঙ্গি: নিউ ইয়র্ক সিটির ইয়োগা ইন্সট্রাক্টর লরেন হ্যারিস বলেন, ‘বয়স বাড়লে মাধ্যাকর্ষণ শক্তি শরীরের বিরুদ্ধে কাজ করে ও মেরুদণ্ডকে চাপে রাখে। শারীরিক ভঙ্গিতে ত্রুটি থাকলে এই সমস্যা আরো বেড়ে যায়।’ এর সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘শরীরকে সোজা রেখে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমাতে পারেন। বসলে বা দাঁড়ালে বুক যেন নিচে না নামে অথবা কান যেন কাঁধের নিকটবর্তী না হয়।’ তিনি আরো জানান, ‘মেরুদণ্ডের দৈর্ঘ্য বাড়ায় এমন ইয়োগাও এই চাপ কমাতে বিশেষ কার্যকর হতে পারে। এছাড়া শরীরের মধ্যভাগের উন্নয়নে প্রচলিত ব্যায়ামও মেরুদণ্ডকে সাপোর্ট দিতে পারে।’ গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ইয়োগা করেন তারা সহজেই সোজা হয়ে দাঁড়াতে বা বসতে পারেন। পিঠ ব্যথার ইয়োগা করলে ফিজিক্যাল থেরাপির মতোই উপকার পাওয়া যেতে পারে।

সানস্ক্রিনের অতি ব্যবহার: এখনো পর্যন্ত স্কিন ক্যানসারের ঝুঁকি কমাতে ও ত্বকে অকাল বয়স্কতার ছাপ প্রতিরোধে সানস্ক্রিনের ব্যবহারই সর্বোত্তম উপায়। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি সানস্ক্রিন মাখলে আমরা ভিটামিন ডি থেকে বঞ্চিত হতে পারি। আমাদের শরীর সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি করে, কিন্তু অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার করলে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। শরীরে ক্যালসিয়াম শোষিত হতে ভিটামিন ডি লাগে। কিন্তু খাবার থেকে তেমন একটা ভিটামিন ডি পাওয়া যায় না। একারণে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে দিনের কিছুসময় রোদে থাকা উচিত। ডা. পিসেতস্কাই বলেনই, ‘রোদে ত্বক পুড়তে না চাইলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু সানস্ক্রিন প্রয়োগের পূর্বে ১৫ মিনিট ত্বককে সূর্যালোকের সংস্পর্শে রাখা ভালো।’ কেবল ত্বকের কথা ভাবলে হবে না, হাড়/মেরুদণ্ডের প্রতিও যত্নশীল হতে হবে। মেরুদণ্ডের প্রতি যত্নশীলতার একটি উপায় হলো, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নিশ্চিত করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com