1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বাকি তিন ম্যাচ ওমানে করার প্রস্তাব, রাজি নয় বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : এখনো করোনামুক্ত হয়নি বিশ্ব। সংখ্যা কমলেও মৃত্যুর মিছিল চলছেই। এর মধ্যেই কাতার বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের বাকি ম্যাচগুলোর তারিখ ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশ, ভারত, কাতার, ওমান ও আফগানিস্তানকে নিয়ে ‘ই’ গ্রুপের খেলাগুলো হওয়ার কথা ২৫ ও ৩০ মার্চ এবং ৭ ও ১৫ জুন।

বাংলাদেশ অবশ্য কাতারের বিপক্ষে ম্যাচটি দোহায় গিয়ে খেলে এসেছে সমঝোতার মাধ্যমে। ২৫ মার্চ আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচের দিন নির্ধারিত আছে। ‘ই’ গ্রুপের বাকি ১৪ ম্যাচ সেন্ট্রাল ভেন্যুতে করার প্রস্তাব দিয়েছে ওমান। নিজেদের মাঠকেই সেন্ট্রাল ভেন্যু হিসেবে চায় মধ্যপ্রাচ্যের দেশটি।

ওমানের প্রস্তাব নিয়েই বুধবার জরুরী সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সভার সিদ্ধান্ত-বাফুফে হোম ভেন্যুর সুবিধা নিতে ঘরের মাঠেই খেলতে চায়। ওমানের প্রস্তাবে আপাতত তারা সায় দিচ্ছে না।

তবে এক্ষেত্রে ফিফা ও এএফসি একটা ভূমিকা থাকবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফিফা ও এএফসি যদি বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ভেন্যুতে করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার থাকবে না। তখন বাংলাদেশকে ওমানের প্রস্তাব অনুযায়ী সেখানে গিয়েই বাকি তিন ম্যাচ খেলতে হবে।

শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো সেন্ট্রাল ভেন্যুতেই হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো হতে পারে ২৪, ২৭, ৩০ মার্চ। ওমান সেভাবেই প্রস্তাবনা পাঠিয়েছে বাফুফেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com