1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

অভিষিক্তের গোলে কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ২৩ মিনিটের মধ্যে দুটি গোলে ইতালিয়ান কাপের শেষ ষোলোতে সহজ জয়ই আশা করেছিল জুভেন্টাস। জেনোয়া দুই অর্ধে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেলে কাজটা কঠিন হয়ে পড়ে। জুভদের রক্ষায় নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ম্যাচ শেষে তিনি নন, ত্রাতা প্রথমবার জুভেন্টাসের সিনিয়র দলে খেলতে নামা হামজা রাফিয়া। বুধবার অভিষেক ম্যাচ এই তিউনিসিয়ান ফরোয়ার্ড স্মরণীয় করে রাখেন জয়সূচক গোল করে।

গতবার নাপোলির কাছে ফাইনালে হারা জুভেন্টাস ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। কদিন আগে সাসসুওলোকে হারানো দলটিতে ১০টি পরিবর্তন আনার প্রভাব শুরুতে পড়েনি। সুইডিশ ফরোয়ার্ড দেহান কুলুসেভস্কি দুই মিনিটে জুভদের এগিয়ে দেন। দ্বিতীয় গোলটি তিনি করান আলভারো মোরাতাকে দিয়ে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪তম মিনিটে গোল করেন হামজা। অনূর্ধ্ব-২৩ দলের এই খেলোয়াড়ের গোলে শিরোপা পুনরুদ্ধারের মিশনে টিকে রইলো জুভেন্টাস। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ সাসসুওলো ও স্পালের ম্যাচ বিজয়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com