1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

ক্ষমতা থেকে বিদায়ের পর বিচার হবে ট্রাম্পের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বার অভিশংসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে সিনেটে। ২০ জানুয়ারি ক্ষমতা থেকে বিদায়ের পর তাকে বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে বিবিসি।

কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত সপ্তাহ ন্যাক্কারজনকভাবে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। এতে উস্কানির অভিযোগে বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস হয়। ডেমোক্রেটিক পার্টির আনা এই প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েক জন সদস্যও সমর্থন জানান।

সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। রিপাবিলকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সিনেটে ডেমোক্রেটদের অর্থাৎ অভিশংসনের পক্ষে অন্তত ১৭ রিপাবলিকানের ভোট প্রয়োজন। অবশ্য ইতোমধ্যে ২০ রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসে  ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল। তবে সিনেটে খালাস দেওয়া হয় তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com