1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শসার স্যুপে কমবে শরীরের অতিরিক্ত চর্বি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : ওজন কমাতে শসা খাওয়ার বিকল্প নেই। স্বাদ-গন্ধহীন এ সবজির কদর করেন শুধু স্বাস্থ্য সচেতনরাই। এতে থাকা পুষ্টিগুণ দ্রুত ওজন কমায়। নিয়মিত শসা খাওয়ার ফলে আপনার ক্ষুধা লাগার প্রবণতা অনেকটাই কমে যায়।

তবে কাঁচা শসা চিবিয়ে খেতে অনেকেরই ভালো লাগে না। তাই শসার সালাদ, রায়তা ইত্যাদি করে খান অনেকেই। তবে চাইলে কিন্তু আপনি শসার স্যুপও খেতে পারেন। খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর পদটি খাবার তালিকায় রাখতে ভুলবেন না।

চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ
১. চারটি শসা
২. এক বাটি দই
৩. দুই-তিন চামচ মৌরি
৪. এক কাপ ঠান্ডা পানি
৫. এক চামচ পাতিলেবুর রস।

পদ্ধতি: প্রথমে সবগুলো শসার খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে ব্লেন্ড করে স্মুদি করুন। এরপর একেক করে সবগুলো উপাদান মিশিয়ে আবারো ব্লেন্ড করে নিন। যদি মিশ্রণটি খুব ঘন হয়ে যায়; তবে আরও এক মগ ঠান্ডা পানি মিশিয়ে ব্লেন্ড করুন।

jagonews24

পদটি খেতে যেমন সুস্বাদু; তেমনই স্বাস্থ্যকর। প্রতিদিনের ডায়েটে পদটি রাখলে আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমে যাবে।

যেভাবে কমবে চর্বি: শসায় রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার। যা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। কমে যায় চিপস-কোল্ড ড্রিংকসের মতো খাবার খাওয়ার ইচ্ছাও। সেইসঙ্গে শরীরের চর্বি ঝরতে শুরু করে।

এ ছাড়াও শসায় রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সকাল বা দুপুরের খাবারে যদি শসার স্যুপটি খান, তবে ওজন তো কমবেই; সঙ্গে আপনার শরীরও থাকবে সুস্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com