1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অগণিত রেকর্ডের জন্ম দিলেন সুন্দর-শার্দুল

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগে কেউ কি ভেবেছিল কোনও টেস্টে খেলতে পারবেন ওয়াশিংটন সুন্দর? রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব আছেন যেখানে, সেখানে এই স্পিনারের একাদশে সুযোগ পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা থাকা স্বাভাবিক। কিন্তু জাদেজা ও অশ্বিনের ইনজুরিতে ডাক পেলেন অলরাউন্ড সামর্থ্যের জন্য। সুযোগ দুই হাতে লুফে নিলেন সুন্দর। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় লিড নেওয়ার স্বপ্ন ভেঙেচুরে দিলেন তিনি শার্দুল ঠাকুরকে নিয়ে। ক্রিজে থেকে তারা জন্ম দিলেন অগণিত রেকর্ডের।

অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে ১১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন সুন্দর। ব্যাটিংয়ে ৬২ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় সফরকারী দলের সাত নম্বর কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই রেকর্ডের আগের ভাগীদার ছিলেন ইংল্যান্ডের ফ্রাঙ্ক ফস্টার। ১৯১১ সালে অস্ট্রেলিয়ায় অভিষেক হয়ে সাত নম্বরে নেমে ৫৬ রান করেছিলেন তিনি।

এলিটদের তালিকায় নাম লিখেছেন শার্দুল। ভারতের পক্ষে প্রথম ইনিংসে তিনি সর্বোচ্চ ৬৭ রান করেছেন। অস্ট্রেলিয়ায় ৮ নম্বরে নেমে কোনও ভারতীয় ব্যাটসম্যানের এটি তৃতীয় সেরা ইনিংস।

১৮৬ রানে ভারত ৬ উইকেট হারানোর পর সুন্দর ও শার্দুলের ১২৩ রানের সপ্তম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে ভারত। বড় লিডের প্রত্যাশায় থাকা অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ৩৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com