1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বার্সেলোনাকে কাঁদিয়ে বিলবাও চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপারকোপায় চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিক বিলবাও। রোববার (১৭ জানুয়ারি) রাতে ফাইনালের অতিরিক্ত সময়ে তারা বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয়। যা ২০১৫ সালের পর বিলবাও’র জেতা প্রথম শিরোপা। আর সুপারকোপার তৃতীয় শিরোপা।

বার্সেলোনার হয়ে দুটি গোলই করেন আঁতোয়ান গ্রিজমান। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে মাঠে ফেরা লিওনেল মেসি ম্যাচের ১২১+১ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন। যা তার বার্সেলোনার ফুটবল ক্যারিয়ারের প্রথম সরাসরি লাল কার্ড।

বিরতির পর বার্সার রাউল গার্সিয়া বল জালে জড়িয়েছিলেন। কিন্তু সেটি ভিএআর বাতিল হয়। ৭০ মিনিটে আবার গোল করে বার্সাকে এগিয়ে নেন গ্রিজমান। ২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ করতে যাচ্ছিলো বার্সা। কিন্তু ৯০ মিনিটে বিলবাও’র আসিয়ের ভিয়ালিব্রে ভলিতে দারুণ এক গোল করে সমতা ফেরান।

তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯০+৩ মিনিটের মাথায় ইনাকি উইলিয়ামস বামদিক থেকে বাঁকানো শটে বল জালে জড়িয়ে এগিয়ে নেন বিলবাওকে। তার গোলটি ছিল দেখার মতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com