1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

‘যুক্তরাষ্ট্রকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১১টায় ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে তিনি শপথ নেন।

সংবিধানের রীতি অনুযায়ী বাইডেনকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি জন রবার্টসন।

বাইডেন বলেন, ‘আজ আমেরিকার দিন। এটি গণতন্ত্রের দিন। এই দিনটি ইতিহাস ও আশার দিন। আমরা আবার শিখেছি গণতন্ত্র মূল্যবান এবং এই মুহূর্তে গণতন্ত্র বিরাজ করছে। ঐক্যই আমাদের এগিয়ে যাওয়ার উপায়। ঐক্যবদ্ধ থাকলে সব কিছুই পরিবর্তন করা সম্ভব। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ইতিহাস নানা সংঘাতের মধ্য দিয়ে চলার ইতিহাস। আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলি করে উতরে গেছি। এখনও ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। এক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তিও নাই। আমার সমস্ত সত্ত্বাজুড়ে একটাই আকুতি— আমরা ঐক্যবদ্ধ হবো। আমি সব মার্কিনীদের আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই।’

সকলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমার ওপর বিশ্বস রেখেছেন। আর যারা সমর্থন করেননি তাদের বলছি, আমি সকল আমেরিকানদের প্রেসিডেন্ট। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আমাকে সমর্থন করেননি তাদের জন্যও কঠোর লড়াই করবো।’

তিনি বিশ্বের বিভিন্ন জোটের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা বিভিন্ন জোটগুলোতে আবার যোগ দিবো। সম্পর্ক মেরামত করবো এবং বিশ্বের সঙ্গে আবার একত্রিত হয়ে কাজ করবো। এটা কেবল পেছনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য নয়, বরং আজ ও আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলারর জন্য। চলুন সবকিছু নতুন করে শুরু করি।’

একে-অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে মার্কিনিরা যে জাতি হিসেবে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করতে হবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘চলুন নতুন করে শুরু করি। আমরা একে অন্যকে শ্রদ্ধা করা শুরু করি। চলমান ভাবমূর্তির চেয়ে যুক্তরাষ্ট্র অনেক ভালো দেশ। মার্কিনরা জাতি হিসেবে শ্রেষ্ঠ। সেটা আমাদের প্রমাণ করতে হবে। আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com