1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

এবার তৃতীয় সারির দলের কাছে হেরে রিয়ালের বিদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : গেল বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কোপায় অ্যাথলেটিক বিলবাও’র কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এবার স্প্যানিশ কোপা দেল রের শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে তারা। তাও আবার তৃতীয় সারির দল আলকইয়ানোর কাছে হেরে। যে দলটি ম্যাচের অতিরিক্ত সময়ে খেলেছিল ১০ জন নিয়ে! তাদের বিপক্ষে ২-১ গোলে হেরে কোপা দেল রের এবারের আসর থেকে বিদায় নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার রাতে তৃতীয় সারির দলটির বিপক্ষে গোলের দেখা পেতে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় করিম বেনজেমার ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ইদার মিলিতাও।

১১৫ মিনিটের মাথায় রিয়ালকে বিস্ময় উপহার দিয়ে গোল করে আলকইয়ানোকে এগিয়ে নেন হুয়ানন কাসানোভা। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলে দেয়। ১০ জন নিয়ে খেলেও রিয়ালকে ছিটকে দেয় কোপা দেল রের শেষ ৩২ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com