1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এমবাপে-নেইমারের গোলে পিএসজি’র বড় জয়

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে তারা দশজনের মঁপিলিয়েরকে হারিয়েছে ৪-০ গোলে। কালিয়ান এমবাপে দুটি ও নেইমার দ্য সিলভা জুনিয়র একটি গোল করেছেন। অপর গোলটি করেছেন মাউরি ইকার্দি।

এই জয়ে পয়েন্ট টেবিলে লিলের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। ২১ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৪৫ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলা লিলের সংগ্রহ ৪২। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ২১ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের রয়েছে একাদশতম স্থানে।

দশজনের দলের সুযোগ নিয়ে ৩৪ মিনিটে এগিয়ে যায় পিএসজি। এ সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল চিপে জালে জড়িয়ে এমবাপে এগিয়ে নেন দলকে। ৬০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তাকে গোলে সহায়তা করেন এমবাপে।

৬১ মিনিটের মাথায় ইকার্দি গোল করে ব্যবধান করেন ৩-০। আর ৬৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ইকার্দির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এমবাপে। তার জোড়া গোলে পিএসজি এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পচেত্তিনোর শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com