1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে। এমন জয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন কাসেমিরো ও ইডেন হ্যাজার্ড।

আলাভেসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর করে আরো একটি গোল।

আলাভেসের মাঠে ম্যাচের ১৫ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান। ৪১ মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) হ্যাজার্ড গোল করলে ব্যবধান হয় ৩-০।

বিরতির পর ৫৯ মিনিটে আলাভেসের জোসেলু একটি গোল শোধ দেন। তবে ৭০ মিনিটের মাথায় বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করলে রিয়াল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে রিয়ালের ডাগ আউটে ছিলেন না জিদান।

এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৭ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com