1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গোল উৎসবের রাতে শীর্ষে ম্যানসিটি

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) চলছে জমজমাট লড়াই। শীর্ষে উঠে কোনো ক্লাবই জায়গা পাকাপোক্ত করতে পারছে না। মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রম কে উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে শীর্ষস্থান দখল করে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে ম্যানসিটির কাছে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ব্রম। একে একে গোল হজম করে ৫টি। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত দাপট দেখিয়ে খেলে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে ম্যানসিটি মাঠ ছাড়ে।

এই জয়ের মধ্য দিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে ম্যানইউ। এই দুই দলের মধ্যে জমজমাট লড়াই জমে উঠেছে। দুই দলেরই জয় ১২টি করে। ম্যানসিটি দুই ম্যাচে হারলেও তিনটিতে হারে ম্যানইউ।

পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের অবস্থান বেশ নাজুক। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৫ম স্থানে। লড়াইয়ে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com