1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

চলতি মাসেই এইচএসসির ফল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : চলতি মাসেই এইচএসসির ফল প্রকাশ হতে পারে। জানুয়ারির ৩০ অথবা ৩১ তারিখ ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, বুধবার (২৭ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সব প্রস্ততি শেষ করেছি। এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই চলতি মাসে ফল প্রকাশ করা হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করেছি।’

প্রসঙ্গত, গত বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা বাতিল করা হয়। পরে শিক্ষার্থীদের জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গড় করে এইচএসসি সমমানের পরীক্ষার ফল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে জেএসসি-জেডিসির ফলের ২৫ এবং এসএসসির ফলের ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে এইচএসসির ফল ঘোষিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com