1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

স্বস্তির জয়ে বেঁচে রইলো লিভারপুলের শিরোপা জয়ের আশা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : নতুন বছরটি ভালো যাচ্ছে না লিভারপুলের। একের পর এক ম্যাচ হেরে রীতিমতো ব্যাকফুটে জার্গেন ক্লপের শিষ্যরা। ছন্দহীন লিভারপুল বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয় টটেনহ্যাম হটস্পারের।

তবে তুলে নিয়েছে স্বস্তির জয়। টটেনহ্যামকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে স্বস্তি পাওয়ার পাশাপাশি শিরোপা জয়ের আশাও বাঁচিয়ে রেখেছে তারা। ২০ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে অলরেডরা। ১৯ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে ষষ্ঠ স্থানে।

৪৯ মিনিটে ব্যবধান কমায় টটেনহ্যাম। পিয়েরে এমিলের চোখ ধাঁধাঁনো এক গোলে লড়াইয়ে ফেরে স্পার্সরা। তবে ৬৫ মিনিটে সাদিও মানে গোল করে লিভারপুলকে নিয়ে যান ধরা-ছোঁয়ার বাইরে।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com