1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে পানিবণ্টন ও সীমান্ত হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক হবে আজ শুক্রবার। বৈঠকে পানিবণ্টন, সীমান্ত হত্যা, যোগাযোগ ও বাণিজ্যের মতো দ্বিপক্ষীয় ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া বৈঠকে বিভিন্ন ইস্যুতে দুপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল নয়াদিল্লিতে পৌঁছেছেন। এতে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হর্ষ বর্ধন শ্রিংলা।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চ মাসে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেন নরেন্দ্র মোদি।

গত বুধবার সন্ধ্যায় মাসুদ বিন মোমেন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সকল ইস্যু নিয়ে আলোচনা করব। আমরা যৌথ ঘোষণাও অনুসরণ করব, যা গত মাসে প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ঘোষিত হয়।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথভাবে মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশ এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে।’

গত ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা পানিবণ্টন নিয়ে শিগগিরই একটি অন্তবর্তী চুক্তিতে স্বাক্ষরের ওপর জোর দেন। ২০১১ সালে মোদি এই সমস্যা সমাধানে আন্তরিক প্রতিশ্রুতি ও অব্যাহত প্রচেষ্টার কথা ব্যক্ত করার পর এ ব্যাপারে উভয় দেশ সরকার মতৈক্যে পৌঁছায়।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী ছয়টি যৌথ নদী— মানু, মুহুরী, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমারের পানি বন্টনের ওপর অন্তবর্তী চুক্তির কাঠামোর আশু প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, এফওসি’র পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে। এই বৈঠকে দুই পক্ষের মধ্যে যৌথ নদী কমিশনের (এফওসি) আসন্ন সচিব পর্যায়ের বৈঠক ও ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়েও আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ৩০ জানুয়ারি ইন্ডিয়ান ফরেন সার্ভিস ট্রেইনিং একাডেমিতে বক্তব্য রাখবেন এবং দিল্লিভিত্তিক রাষ্ট্রদূতগণের সঙ্গে বৈঠক করবেন। রোববার পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com