1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সাকিবকে নিয়ে ১৮ জনের টেস্ট স্কোয়াড ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোনো চমক ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

ওয়ানডের পর টেস্ট দলেও ফিরলেন সাকিব আল হাসান। সঙ্গে ফিরেছেন সাদমান ইসলামও। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাজী নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ চৌধুরী।

১৮ জনের টেস্ট স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। এদের মধ্যে হাসান মাহমুদের এখনও টেস্ট অভিষেক হয়নি।

চার স্পিনার নিয়ে দল সাজানো হয়েছে। সাকিবের সঙ্গে রয়েছেন মিরাজ, তাইজুল ও নাঈম। এ স্পিন চতুষ্টয় ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ উইকেট নিয়েছিলেন।

আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:  মুমিনল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হেসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com