1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নেইমারের জোড়া গোলের পরও পিএসজির হার

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : এই মৌসুমে লিগ টু থেকে লিগ ওয়ানে উন্নীত হওয়া লরিয়েন্তের মাঠে হেরে গেছে ৯ বারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই। অবনমন অঞ্চল থেকে এক ধাপ উপরে থাকা দলটির কাছে রোববার ৩-২ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো তারা, বৃথা গেলো নেইমারের জোড়া গোল।

সব প্রতিযোগিতা মিলে ৯ ম্যাচ খেলে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেলো পিএসজি। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোও প্রথমবার তাদের ডাগআউটে পেলেন হারের অভিজ্ঞতা। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট পিএসজির। শীর্ষ দল লিওঁর (৪৬) চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। সমান ৪৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা লিঁল দিনের পরবর্তী ম্যাচে দিজনকে হারালে শীর্ষে উঠে যাবে। ১৮ পয়েন্ট নিয়ে ১৮তম লরিয়েন্ত।

পিএসজি অবশ্য গোল শোধ দিতে সময় নেয়নি। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বক্সের মধ্যে হোবোলাং মেন্দেস ফাউল করেন। স্বাগতিক ডিফেন্ডার আবারও একই ভুল করেন ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার করার আগে, এবার মাউরো ইকার্দিকে ফেলে দেন। ৫৮তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন নেইমার।

খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে লরিয়েন্তে সমতা ফেরায়। বদলি নামা তেরেম মোফির সঙ্গে ওয়ান টু পাসে পিএসজি গোলকিপার সার্জিও রিকোকে পরাস্ত করেন ইওনে ভিসা। ইনজুরি সময়ের প্রথম মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে লরিয়েন্তেকে তিন পয়েন্ট এনে দেন মোফি। এ নিয়ে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করলেন তিনি। তাতে লিগে আট ম্যাচে প্রথম হার মানতে হয় পিএসজিকে। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে তারা সবশেষ লিওঁর কাছে হেরেছিল ১-০ গোলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com