1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

ভোলায় গলা কেটে ১৮ মাসের মেয়েকে হত্যা, মা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

ভোলা: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজের ১৮ মাসের মেয়ে শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় তানিয়া বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তায়িবা ইসলাম ওই এলাকার রাজমিস্ত্রি মো. সবুজের মেয়ে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, রোববার সকালে তানিয়া বেগম দা দিয়ে নিজের ১৮ মাসের মেয়ে তায়িবার গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার এবং তানিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার কথা স্বীকার করেছেন। তবে কি কারণে সে মেয়েকে হত্যা করেছে তার কারণ জানা যায় নি। ধারণা করা হচ্ছে যে, নিহতের মা ভারসাম্যহীন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com