1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে’

  • আপডেট টাইম :: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মিয়ানমারে সামরিক শাসন জারি হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা অব‌্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিয়ানমারের পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সব সময় আলোচনা হয় সরকারের সঙ্গে, ব্যক্তি বিশেষের সঙ্গে নয়। মিয়ানমারের ক্ষেত্রেও তাই হবে।’

এর আগে মিয়ানমারের জরুরি অবস্থা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে এবং প্রচার করে। বাংলাদেশ প্রত্যাশা করে, মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। কাছের ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আমরা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। আমরা মিয়ানমারের সঙ্গে পারস্পরিক কার্যকরী সম্পর্কের বিকাশে অবিচল থেকেছি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে, এই প্রক্রিয়াগুলো অব্যাহত থাকবে।’

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে। সেনা অভ্যুত্থানের পর দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com