1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সুদীপ্ত হত্যা: আ.লীগ নেতা মাসুমসহ ২৪ জনের নামে চার্জশিট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) মামলার বিচারিক আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই’র চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৯ ফেব্রুয়ারি চার্জশিটের ওপর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

পিবিআই জানায়, সুদীপ্ত হত্যা মামলায় চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ডের আলোচিত আওয়ামীলীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে। এই মামলায় ১৮ জন গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাভোগের পর মাসুমসহ কয়েকজন জামিনে রয়েছেন।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে সদরঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আওয়ামীলীগ নেতা দিদারুল আলম মাসুমকে ২০১৯ সালের ৪ আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। চার্জশিটভুক্ত আসামিদের ১৭ জনই মাসুমের অনুসারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com