1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টেকনাফে ১০ বন্দুকসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেশীয় তৈরি ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দমদমিয়া গ্রামের ওমরখাল ব্রিজের পাশে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের ২৬নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের মৃত আমির হোসেনের ছেলে ছৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে- এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে ১০ জন পালিয়ে যায়। তখন ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। বস্তা দুটি খুলে দেশীয় তৈরি ১০টি বন্দুক পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com