1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে  এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকের ধারণা টাকা দিয়ে নিউজ করাচ্ছে। আর তারা ঢোল বাজাচ্ছে। খুবই দুঃখজনক। আল-জাজিরা বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে। আমরা এই নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই নিউজে তথ্যগত যে ভুল রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। আল-জাজিরার কাজ হলো মুসলমান দেশগুলোর দোষ বের করা। খুবই দুঃখজনক। আমাদের একজন জামাই এর সঙ্গে যুক্ত হয়েছেন।’

প্রতিবেদনটির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড।’

ড. মোমেন বলেন, ‘মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাব। আমরা এখনও রোহিঙ্গা সংকটে চীনের ওপর আস্থা রাখছি।’

তিনি বলেন, ‘চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ, দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকেই আশঙ্কা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশ।’

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ হিসেবে বর্ণনা করেছে সরকার। গত সোমবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে লন্ডন ও অন্যান্য জায়গায় সক্রিয় ‘উগ্রপন্থী ও তাদের সহযোগী’দের উসকানিতে ‘বেপরোয়া ও নোংরা অপপ্রচার’ বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com