1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

ঘরের মাঠে আবারো হারলো লিভারপুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্যাক টু ব্যাক ম্যাচে  হার মানলো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। যা ২০১২ সালের পর প্রথম। বুধবার রাতে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।

এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৭ পয়েন্টে পিছিয়ে পরেছে অলরেডরা। যদিও ম্যানসিটি এক ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪০ পয়েন্ট। ম্যানসিটির ৪৭ পয়েন্ট। ২২ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রাইটন রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশতম স্থানে।

আলজাতের গোলটি শোধ দেওয়ার একাধিক সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেননি। পাননি জালের নাগাল। তাতে ঘরের মাঠে হারও এড়াতে পারেননি তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com