1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

জয়ে ফিরলো পিএসজি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : গত রোববার টেবিলের তলানিতে থাকা লরিয়েন্তের কাছে ৩-২ গোলে হেরেছিল প্যারিস সেন্ত জার্মেই। তিন দিন পর বুধবার তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়ালো। লিগ ওয়ানে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আনহেল দি মারিয়া, পাবলো সারাবিয়া ও কিলিয়ান এমবাপের গোলে ফরাসি চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করলো। শীর্ষে থাাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্ট আর দ্বিতীয় দল লিওঁর থেকে এক পয়েন্ট পেছনে পিএসজি। শেষ ১১ ম্যাচের ৯টি হারা নিমেসের অর্জন ২২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

বিরতির ৯ মিনিট আগে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। লিয়ান্দ্রো পারেদেসের বানিয়ে দেওয়া বলে চমৎকার বাঁকানো শটে তৃতীয় গোল করেন এমবাপে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com