1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নতুন কোচের তত্ত্বাবধানে চেলসির টানা দ্বিতীয় জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : নতুন কোচ থমাস তুখের তত্ত্বাবধানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেলসি। বৃহস্পতিবার রাতে তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারকে।

গেল সপ্তাহে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের স্থলাভিষিক্ত হন তুখে। এরপর তিন ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে চেলসিকে এনে দিয়েছেন ৭ পয়েন্ট। কোনো গোল হজম করেনি তার দল।

টটেনহ্যামের মাঠে বৃহস্পতিবার ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় চেলসি। এ সময় চেলসির টিমো ওয়ার্নারকে বক্সের মধ্যে ফাউল করেন টটেনহ্যামের এরিক ডায়ার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জর্গিনহো গোল করে এগিয়ে নেন চেলসিকে।

ম্যাচের বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি মরিনহোর শিষ্যরা। ফলে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ২০১২ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে হার মানলো স্পার্সরা।

এই জয়ে ২২ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে চেলসি। অন্যদিকে ২১ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে অষ্টম স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com